রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

খেলা

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

 প্রকাশিত: ১০:৪০, ২ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

প্রায় এক সপ্তাহের অনিশ্চয়তার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানাল পাকিস্তান সরকার। এবারের আসরে অংশগ্রহণের অনুমতি পেলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না পাকিস্তান।

সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

’এর আগে সোমবার পিসিবি সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়াকে কেন্দ্র করে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তখন জোর আলোচনা চলছিল। ওই বৈঠকের পর নাকভি জানিয়েছিলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। সব দিক বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা সোমবার নেওয়া হবে।

’এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। সংস্থাটির যুক্তি ছিল, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।

আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মহসিন নকভি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত।’

তখন তিনি আরও বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী এখন দেশে নেই। তিনি ফিরে এলে আমরা পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

এই ঘটনাপ্রবাহ দক্ষিণ এশিয়ার ক্রিকেটে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি।

গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারত একই গ্রুপে থাকলেও, আইসিসির মধ্যস্থতায় গৃহীত ‘হাইব্রিড মডেল’-এর আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়, অর্থাৎ নিরপেক্ষ ভেন্যুতে।

এর আগে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানালে একই ধরনের সমঝোতার মাধ্যমে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। সেই সমঝোতার অংশ হিসেবেই ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।