রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

খেলা

খেলার ডাক”: অন্তর্ভুক্তিমূলক খেলাধুলার মাধ্যমে ২০০ শিশুকে ক্ষমতায়

 প্রকাশিত: ১৫:৩৫, ২৯ জানুয়ারি ২০২৬

খেলার ডাক”: অন্তর্ভুক্তিমূলক খেলাধুলার মাধ্যমে ২০০ শিশুকে ক্ষমতায়

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার দিনব্যাপী রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হলো ব্যতিক্রমী ক্রীড়া কার্যক্রম “খেলার ডাক”। এই আয়োজনে ২০০ জন শিশু-কিশোর অংশ নেয়, যেখানে খেলাধুলার মাধ্যমে লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক সম্মানের বার্তা তুলে ধরা হয়।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল খেলবেই বাংলাদেশ। 

এই আয়োজনে বিশেষভাবে মেয়েদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। কারণ বাংলাদেশের বেশীরভাগ মেয়েরা খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পায় না। এই উদ্যোগের মাধ্যমে মেয়েদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করা হয়, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে খেলাধুলার অভিজ্ঞতা নিতে পারে।

অনুষ্ঠানের শুরুতে একটি বিশেষ মাইন্ড অ্যান্ড বডি সেশন “সুস্থ নিশ্বাস” অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শ্বাস-প্রশ্বাসের কৌশল ও শারীরিক ব্যায়াম শেখানো হয়, যা শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক। সার্টিফায়েড কোচদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, টেবিল টেনিস, আর্চারি, বাস্কেটবল ও বক্সিংসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পায় শিশু-কিশোররা। এই আয়োজনের মাধ্যমে অনেক শিশু প্রথমবারের মত বিভিন্ন ধরনের খেলার সুযোগ পেয়েছে। আয়োজন শেষে অংশগ্রহণকারী সকল শিশুকে মেডেল প্রদান করা হয়। 

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, “শিশুরা যখন সমানভাবে একসঙ্গে খেলতে শেখে, তখন তারা ভবিষ্যতে সমতার মূল্যবোধ নিয়েই বড় হয়। ‘খেলার ডাক’ এমন একটি ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা, যেখানে খেলা ও সুযোগ-দুটোই সবার জন্য।”