বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

ইসলাম

৪ অক্টোবর থেকে পুনরায় ওমরাহ চালু করতে যাচ্ছে সৌদি আরব

 প্রকাশিত: ০৮:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

৪ অক্টোবর থেকে পুনরায় ওমরাহ চালু করতে যাচ্ছে সৌদি আরব

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর ৪ অক্টোবর থেকে পুনরায় ওমরাহ চালু করতে যাচ্ছে সৌদি আরব। প্রস্তুতির অংশ হিসেবে মসজিদুল হারাম জুড়ে সর্বাধুনিক থর্মাল ক্যামেরা বসানো হয়েছে।

ক্যামেরা স্থাপন প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্ট ড. আবদুল রহমান বিন আবদুলআজিজ আল-সুদাইস।

তিন ধাপে ওমরাহ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদিতে অবস্থানকারীরা ৪ অক্টোবর থেকে ওমরাহ করতে পারবেন। এছাড়া ১ নভেম্বর থেকে ভারত ছাড়া বিশ্বের সব দেশের মুসলিমগণ কাবা তাওয়াফ ও ওমরাহ করার সুযোগ পাবেন বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে।

দীর্ঘ বিরতির পর পুনরায় মসজিদুল হারাম খুলে দেয়ার পর হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।

মসজিদুল হারামে প্রবেশের পর এই থর্মাল ক্যামেরা দিয়ে আগতদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে। এই ক্যামেরা দিয়ে কতৃপক্ষ সরাসরি আগত সবার তাপমাত্রা পরীক্ষা করতে পারবে। যদি কারোর জ্বর বা অস্বাভাবিক তাপমাত্রা থাকে তাহলে কতৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।

অনলাইন নিউজ পোর্টাল