রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু শনাক্ত ৪০৬ জন

 প্রকাশিত: ১৯:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২১

২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু শনাক্ত ৪০৬ জন

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো আটজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩৩৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৪০৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে আরো জানানো হয়, নতুন শনাক্ত ৪০৬ জনকে নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন। 

এদিকে গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৪৬৮ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

অনলাইন নিউজ পোর্টাল