শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

১৫ জুনের পরেও অফিস ও গণপরিবহন চালু থাকবে

 প্রকাশিত: ২১:১২, ১৩ জুন ২০২০

১৫ জুনের পরেও অফিস ও গণপরিবহন চালু থাকবে

করোনা ভাইরাসের সংক্রমণে ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়। সংক্রমণের মাত্রা বেড়ে গেলে ফের সাধারণ ছুটির ঘোষণার কথা বললেও এখন সেদিকে যাচ্ছে না সরকার। ১৫ জুনের পরেও চালু থাকবে অফিস, চলবে গণপরিবহনও। 

এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ওইদিন থেকেই গণপরিবহন এবং দোকানপাট ও কলকারখানা বন্ধ রাখা হয়। পরে কয়েকদফা ছুটি বাড়ানো হয়। সর্বশেষ ৩০ মে পর্যন্ত থাকে সাধারণ ছুটি। 

তবে সাধারণ ছুটির দিকে না গিয়ে এখন তিনটি জোন করে শুধুমাত্র রেড জোনে ছুটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে অবস্থায় চলছে সবকিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। কারণ করোনার জন্য বিকল্প হিসেবে আমরা জোনিংয়ে যাচ্ছি। যে এলাকা রেড জোন থাকবে, সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল