রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

অর্থনীতি

১০ বছর হলে উচ্চতর গ্রেডে বাধা নেই চাকরির বয়স

 প্রকাশিত: ১৯:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২০

১০ বছর হলে উচ্চতর গ্রেডে বাধা নেই চাকরির বয়স

১০ বছর হয়ে গেছে যেসব সরকারি কর্মচারীর চাকরির বয়স , তবে পদোন্নতি বা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড একবারও পাননি, তাদের ক্ষেত্রে উচ্চতর গ্রেড দিতে এখন থেকে কোনো বাধা থাকছে না। 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাদের উচ্চতর গ্রেড দেয়ার জন্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে অর্থ মন্ত্রণালয়। 

সূত্র জানায়, যেসব সরকারি কর্মচারী একই পদে ১০ বছর চাকরি করার পর একবারও পদোন্নতি পাননি, তাদের উচ্চতর গ্রেড দেয়ার ক্ষেত্রে গত ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মতামত চেয়ে চিঠি দেয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।

পরে অর্থ বিভাগ এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে জানায়, জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ ৭ (১) এর অধীনে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে কার্যক্রম গ্রহণে কোনো বাধা নেই।

এ প্রসঙ্গে অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল