শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

হাজারো মানুষ ইউরোপের রাস্তায় ঘুমাচ্ছে !

 প্রকাশিত: ১১:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২০

হাজারো মানুষ ইউরোপের রাস্তায় ঘুমাচ্ছে !

হাজার হাজার মানুষ ইউরোপের দেশ গ্রিসে শরণার্থী শিবিরে আগুন লাগায় রাস্তায় নেমেছে। আর রাস্তায় এসব শরণার্থীদের শুয়ে থাকার দৃশ্যটি মানুষের মনে ব্যাপক নাড়া দিয়েছে।

গ্রিসের লেসবস দ্বীপের যে শরণার্থী শিবিরে আগুন লেগেছে সেখানে সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষ রয়েছে।

এরইমধ্যে লেসবস দ্বীপের মরিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের আশ্রয় দেয়ার জন্য তিনটি জাহাজ পাঠাচ্ছে গ্রিস। গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, লেসবস দ্বীপের উদ্দেশ্যে একটি ফেরি ও নৌবাহিনীর দুটি জাহাজ রওনা দিয়েছে।

দেশটির অভিবাসনমন্ত্রী নোটিস মিতারাচি জানান, এই জাহাজগুলোতে প্রায় ২ হাজার মানুষকে সাময়িক আশ্রয় দেয়া হবে। তিনি আরো জানান, সরকার মরিয়া ক্যাম্প এলাকায় জরুরি ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছে।

জানা গেছে, বুধবার সকালে ভয়াবহ ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে শরণার্থী শিবিরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে অনেকেই আহত হন।

অনলাইন নিউজ পোর্টাল