বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

রাজনীতি

সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

 প্রকাশিত: ১০:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২১

সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সব কর্মসূচি প্রত্যাহার করেছেন।

শনিবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

এক মিনিট ২৫ সেকেন্ডের ওই লাইভে মির্জা বলেন, নোয়াখালীর রাজনীতিতে চলমান সংকট নিরসনের সবার আস্থার শেষ ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নেত্রীর সিদ্বান্তের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আমার ইতঃপূর্বে ঘোষিত সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। 

একই সঙ্গে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে শিগগিরই সব সমস্যার সমাধান ও কমিটিতে দলের ত্যাগী নেতাদের স্থান হবে বলেও আশা করেন তিনি।  

প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনের আগ থেকে বিভিন্ন ইস্যুতে আলোচনায় আসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা। আর এ আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের ছোট ভাই। 

অনলাইন নিউজ পোর্টাল