রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

রাজনীতি

‘সত্যবচনে’র জন্য সেতুমন্ত্রীর ছোট ভাইকে ড. আসিফ নজরুলের অভিনন্দন

 প্রকাশিত: ০০:০২, ১১ জানুয়ারি ২০২১

‘সত্যবচনে’র জন্য সেতুমন্ত্রীর ছোট ভাইকে ড. আসিফ নজরুলের অভিনন্দন

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার সাম্প্রতিক বক্তব্য নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. আসিফ নজরুল।

আজ রোববার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জাকে তার সত্যবচনের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানাই। কতোদিন তিনি এটা অব্যাহত রাখতে পারবেন জানিনা। তবে কিছুদিনের জন্য এটা করতে পারলেও এর গুরুত্ব কম না।

ড. আসিফ নজরুল লেখেন, ’তিনি অসুখে পড়ে সত্যবচনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বা অপঘাতে প্রিয় সন্তান হারিয়েও এমন অনুতপ্ত হননি, এমন সৎপদে থাকার প্রতিজ্ঞা করেননি। তার সততা বিরল এই ভন্ড রাজনৈতিক জগতে।

নিজের ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল আরো লেখেছেন, ‘তবে আবদুল কাদের মির্জার সততার আসল পরীক্ষা হবে নির্বাচনের দিন। উনি সে পরীক্ষায় জিততে পারবেন আশা করি। হারেন, জিতেন, সুষ্ঠু নির্বাচনের পক্ষে সোচ্চার থাকলে আসল জয়টা হবে উনারই।

অনলাইন নিউজ পোর্টাল