বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৪ জনের যাবজ্জীবন

 প্রকাশিত: ১৬:০৯, ১০ নভেম্বর ২০২০

অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৪ জনের যাবজ্জীবন

অস্ত্র আইনের মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন-কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীর স্ত্রী ফারজানা আনজুম খান, সৈয়দ আকিদুল আলী ও খোরশেদ আলম পাটওয়ারী। আকিদুল আলী ও খোরশেদ আলম কারাগারে রয়েছে। রায় ঘোষণার আগে তাদের আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কর্নেল শহিদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী মিসেস ফারজানা আনজুম খান পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করেছেন। জহুরুল হক খন্দকার মারা যাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান।

শহিদ উদ্দিন চৌধুরীর স্ত্রীর মালিকানাধীন ক্যান্টনমেন্ট থানাধীন বারিধারা ডিওএইচএস এর দুই নম্বর রোডের ১৮৪ নম্বর বাসা থেকে দীর্ঘদিন একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনা করছে বলে জানতে পারে পুলিশ। এমন সংবাদের ভিত্তিতে গত বছর ১৭ জানুয়ারি ওই বাসায় অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ আরকেটি পিস্তল, একটি শর্টগান, দুই রাউন্ড কার্তুজ এবং শর্টগানের দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের ফেইক কারেন্সী নোট টিমের পুলিশ পরিদর্শক (নি.) বিপ্লব কিশোর শীল ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই বিভাগের উপ-পুলিশ পরিদর্শক জহুরুল হক ৫ জনের বিরুদ্ধে গত বছরের ৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।

গত বছর ১৩ আগস্ট মাসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ২১ জন সাক্ষীর মধ্যে ৯ জন আদালতে সাক্ষ্য দেন।

অনলাইন নিউজ পোর্টাল