শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

শহীদ ফিলিস্তিনিদের কবরস্থান ভেঙে ‘তাওরাত উদ্যান’ বানাচ্ছে ইসরাইল

 প্রকাশিত: ১৭:৩৬, ১২ জানুয়ারি ২০২১

শহীদ ফিলিস্তিনিদের কবরস্থান ভেঙে ‘তাওরাত উদ্যান’ বানাচ্ছে ইসরাইল

আল-কুদসের হাজার বছরের ঐতিহ্য ও স্মৃতি একের পর এক ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে ইজরাঈলি দখলদার কর্তৃপক্ষ৷ গ্রামের পর গ্রাম, শহরের পর শহর দখল করার পর এবার শহীদ ফিলিস্তিনের কবরস্থানের দিকে কুনজর দিয়েছে সাম্প্রদায়িক রাষ্ট্র ইসরাঈল৷

গতকাল অধিকৃত জেরুজালেমের পুরাতন শহর এবং আল-আকসা মসজিদের সাথে সংযোগের সিঁড়িগুলো গুড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল ফায়েজ৷

বিবৃতিতে তিনি বলেন, দখলদার সৈন্যদের লক্ষ্য হলো আরবদের পরিচয় মিটিয়ে দিয়ে ইহুদী রাজ্য প্রতিষ্ঠা করা৷

এদিকে ইসলামী অনুদান বিভাগের সাথে সম্পর্কিত কবরস্হান রক্ষনাবেক্ষণ কমিটির চেয়ারম্যান মোস্তফা আবু জুহরা এক বিবৃতিতে বলেন, শহীদদের কবরস্হানের আয়তন প্রায় ৪ হাজার বর্গমিটার৷ এতে শহীদানের কবর সহ বহু প্রাচীন স্মৃতিও রয়েছে৷ দখলদার ইসরাঈল কর্তৃপক্ষ কবরস্থানের দিকে যাওয়ার সিঁড়িগুলো ভেঙে দিয়েছে। এখন তারা শহীদদের কবরস্হানের জমিতে ” তাওরাত উদ্যান ” বানানোর পরিকল্পনা করছে৷

অনলাইন নিউজ পোর্টাল