রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

রাজনীতি

রাজধানীবাসীর কল্যাণে সব করবে ডিএনসিসি: মেয়র আতিক

 প্রকাশিত: ১৮:০৪, ২৭ এপ্রিল ২০২১

রাজধানীবাসীর কল্যাণে সব করবে ডিএনসিসি: মেয়র আতিক

নগরবাসীর কল্যাণে যা যা করা প্রয়োজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে সব করা হবে বলে জানিয়েছেন কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর গাবতলীর কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্প হাউজ এরিয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামসহ পাম্পের রিটেনশন পন্ডের জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর কল্যাণে যা যা করা প্রয়োজন ডিএনসিসির পক্ষ থেকে তাই করা হবে। এছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএনসিসির অবস্থান অত্যন্ত কঠোর।

জলাবদ্ধতার ব্যাপারে মো. আতিকুল ইসলাম বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। জলাবদ্ধতার সমস্যা সমাধানে সুপরিকল্পিত জলাধার খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় জমিও অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু জলাধারের জন্য নির্ধারিত ১৭১ একর জমির মধ্যে ১৬৯ একর জমিই অবৈধ দখলদারদের দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।

অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যেই তাদের দখল ছাড়তে হবে, অন্যথায় বিনা নোটিশে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হবে।

অনলাইন নিউজ পোর্টাল