রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়ছে মসজিদ ও মুসল্লিদের সংখ্যা

 প্রকাশিত: ১৮:২৯, ৫ জুন ২০২১

যুক্তরাষ্ট্রে বাড়ছে মসজিদ ও মুসল্লিদের সংখ্যা

যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবেই মসজিদের সংখ্যা বাড়ছে। সম্প্রতি প্রকাশিত 'দি অ্যামেরিকান মস্ক ২০২০ : গ্রোয়িং অ্যান্ড ইভোলভিং' (যুক্তরাষ্ট্রের মসজিদ ২০২০ : বৃদ্ধি ও বিকাশ) শীর্ষক এক জরিপ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জরিপ প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল দুই হাজার এক শ' ছয়টি। ২০২০ সালে এই সংখ্যা ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার সাত শ' ৬৯টি।

প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে মুসলমানদের অভিবাসন ও জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ার কারণেই প্রাথমিকভাবে মসজিদের সংখ্যা বাড়ছে।'

ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (ইসনা), সেন্টার ফর মুসলিম ফিলানথ্রপি, ইন্সটিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্টান্ডিং (আইএসপিইউ) ও দ্যা অ্যাসোসিয়েশন অব স্ট্যাটিসটিসিয়ানস অব আমেরিকান রিলিজিয়াস বডিস (এএসএআরব) সহ বিভিন্ন সংস্থার সহায়তায় এই জরিপ চালানো হয়। মসজিদে নামাজে আসা মুসল্লিদের সংখ্যাও বেড়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল