শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

অর্থনীতি

মা ইলিশ রক্ষায় টহল দেবে হেলিকপ্টার

 প্রকাশিত: ২১:১৩, ১৪ অক্টোবর ২০২০

মা ইলিশ রক্ষায় টহল দেবে হেলিকপ্টার

শুরু হয়েছে ২২ দিন ব্যাপী ইলিশ ধরা বিষয়ে নিষেধাজ্ঞা। মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশসহ সব প্রশাসনই সার্বক্ষণিক মাঠে থাকবে।

রাতে হেলিকপ্টারও টহল দেবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম।

বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, বিমান বাহিনীর অন্তত ৫টি হেলিকপ্টার টহল দেবে। ইলিশ রক্ষায় কোনো ধরনের অনিয়ম দেখা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ বা জাটকা ইলিশ আহরণের চেষ্টা হলে নুন্যতম এক বছরের সাজা ভোগ করতে হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এই সরকারের আমলে দেশে ইলিশসহ মৎস্য উৎপাদন অনেকগুন বেড়েছে। ইলিশ উৎপাদনের রেকর্ড তৈরি হয়েছে। ইলিশের উৎপাদন যেন আরও বৃদ্ধি পেতে পারে, জন্য জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনে আরও দেয়া হবে। তবুও একজন জেলেও যেন নদীতে না নামেন সেই ব্যবস্থা সরকার নিয়েছে।

 

অনলাইন নিউজ পোর্টাল