রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

ইসলাম

মাহিন: সমাজে প্রচলিত একটি ভুল নাম

 প্রকাশিত: ১৯:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২১

মাহিন: সমাজে প্রচলিত একটি ভুল নাম

অনেক মানুষ সন্তানের নাম রাখেন, মাহীন। এর অর্থ- হীন, তুচ্ছ, লাঞ্ছিত। সম্ভবত কুরআনে কারীমের ‘মাহীন’ শব্দ শুনেছে, ব্যস, এর অর্থ বা এটি নাম হতে পারে কি না- এসব জানা ছাড়াই সন্তানের নাম রেখে দিয়েছে।

মাহীন শব্দটি কুরআনে কারীমের কয়েক জায়গায় এসেছে। উদাহরণ স্বরূপ দু-একটি উল্লেখ করা হল

সূরা সাজদার ৮ নং আয়াত-

ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ

(তিনি কাদা হতে মানব সৃষ্টির সূচনা করেছেন।) অতঃপর তিনি তার বংশ উৎপন্ন করেন ‘তুচ্ছ’ তরল পদার্থের নির্যাস হতে। এখানে মাহীন অথর্, ‘তুচ্ছ’।

সূরা কলাম-এর ১০ নং আয়াত-

وَ لَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ

এবং অনুসরণ করো না তার, যে কথায় কথায় শপথ করে, যে ‘লাঞ্ছিত’। এখানে মাহীন অর্থ, ‘লাঞ্ছিত’।

এখন বলুন, নাম রাখার আগে যদি কেউ এ বিষয়টি জানত, সে কি নিজ সন্তানের নাম ‘মাহীন’ রাখত!

আর কোনো শব্দ কুরআনে থাকার অর্থই এ নয় যে, তা দ্বারা কারো নাম রাখা যাবে। দেখতে হবে, শব্দটি কোন্ প্রসঙ্গে এসেছে, কী তার অর্থ। ফিরাউন, হামান, কারূন-নামগুলোও তো ভিন্ন ভিন্ন প্রসঙ্গে কুরআনে এসেছে। আমরা কি এগুলো দ্বারা কারো নাম রাখি?

অনলাইন নিউজ পোর্টাল