রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

ইসলাম

মামুনুল হকের মাহফিলে মুসল্লিদের ঢল

 প্রকাশিত: ০৯:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১

মামুনুল হকের মাহফিলে মুসল্লিদের ঢল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের তাফসির মাহফিলে মুসল্লিদের ঢল নেমেছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরানবাজার শাহী ঈদগাহে ৭৬তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বয়ান শুরু করেন তিনি।

মাহফিলে হাজার হাজার মানুষ তাকে দেখতে আর তার বয়ান শুনতে বিকাল থেকেই শাহী ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন।

মাওলানা মামুনুল হক স্টেজে আসার পর মুসল্লিদের ঢল সামলাতে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।

 

তার শায়েস্তাগঞ্জে আসা নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছিল। নানা দোলাচলের পর সরকারবিরোধী বক্তব্য, ভাস্কর্য নিয়ে কোনো কথা ও কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য দেবেন না এই শর্তে তাকে মাহফিলে বক্তব্য দেওয়ার অনুমতি দেয় প্রশাসন। তিনি মাহফিলে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য দেননি বলে জানা যায়।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, মাওলানা মামুনুল হক তাফসির মাহফিলে সরকারবিরোধী কোনো বক্তব্য দেননি।

তবে আইনশৃঙ্খলায় যেন কোনো ধরনের অবনতি না ঘটে সেদিকে প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।

অনলাইন নিউজ পোর্টাল