বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

রাজনীতি

মানুষকে বিভ্রান্ত করাই সরকারের কাজ : মির্জা ফখরুল

 প্রকাশিত: ১৬:০৪, ২৫ মার্চ ২০২১

মানুষকে বিভ্রান্ত করাই সরকারের কাজ : মির্জা ফখরুল

দেশের মানুষকে বিভ্রান্ত করা এ সরকারের কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দাবি করে আসছে তাদের আমলে দেশের সংখ্যালঘুরা সবসময় নিরাপদে থাকে। কিন্তু আপনারা দেখেছেন এই সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে ঘটনাগুলো ঘটছে এরকম ঘটনা অতীতে কখনোই ঘটেনি। আর এই সকল ঘটনায় সব সময় নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগের নেতারা। শুধু আজকে না ১৯৭১ সালের স্বাধীনতার পরেও তারা এ সকল ঘটনা ঘটিয়েছিলো।

তিনি বলেন, আওয়ামী লীগ মুখে বলে যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চায়, সংখ্যালঘুদের স্বার্থ ছাড়া রক্ষা করতে চায়। কিন্তু বাস্তবে তারা কিছুই করেনি। এ সরকারের সময় কেন এ দেশের সংখ্যালঘুরা ভারতে চলে যায়, কারণ তারা জানে এই সরকারের সময়ে তারা নিরাপদ নয়। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতারা। এর মধ্যে যুবলীগ নেতা গ্রেফতার হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই ঘটনার সাথে বিএনপি জড়িত। কিন্তু এখানে বিএনপি'র নামগন্ধও নেই।

ফখরুল আরো বলেন, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল বোঝানো, মানুষকে ভুল রাস্তায় নিয়ে যাওয়ায়ই হচ্ছে আওয়ামী লীগের লক্ষ্য। আমি পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ কখনোই সংখ্যালঘুদের পক্ষের শক্তি ছিল না। এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পক্ষে তারা কখনোই ছিল না। সমাজে যে একটা সন্ত্রাস, ভয়-ভীতি, দুঃশাসন তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়াতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।

 

অনলাইন নিউজ পোর্টাল