রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

বিনোদন

বুর্জ খলিফায় অ্যাকশনের ঝলক দেখাবেন শাহরুখ-জন

 প্রকাশিত: ১৫:১০, ২ ফেব্রুয়ারি ২০২১

বুর্জ খলিফায় অ্যাকশনের ঝলক দেখাবেন শাহরুখ-জন

দুই বছরেরও বেশি সময় ধরে বিরতিতে থাকার পর ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমাটিতে তার সঙ্গে আরো থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রহাম।

জানা গেছে, দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় একটি অ্যাকশন দৃশ্য করবেন শাহরুখ ও জন। সবকিছু ঠিক থাকলে ‘পাঠান’ প্রথম ভারতীয় সিনেমা হবে সেখানে বুর্জ খলিফার ভেতরের প্রকৃত ভিজ্যুয়াল দেখা যাবে।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পিংকভিলা ডটকমে বলেন, এই প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। মিশন ইম্পসিবল এবং ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ছাড়া খুব বেশি সিনেমার শুটিং বুর্জ খলিফায় হয়নি। পাঠান ভারতীয় সিনেমাগুলোর মধ্যে সম্ভবত প্রথম বুর্জ খলিফার ভেতরের ভিজ্যুয়াল দেখাবে। বুর্জ খলিফাকে কেন্দ্র করে বড় পরিসরের একটি অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা করছে পাঠান টিম।

সিনেমার বিশেষ এই অ্যাকশন দৃশ্যটির জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন স্টান্ট টিম থাকছে। সূত্রটি বলেন, পরিচালক সিদ্ধার্থ আনন্দ, প্রযোজক আদিত্য চোপড়া ও শাহরুখের মাথা থেকে বুর্জ খলিফায় শুটিংয়ের এই পরিকল্পনা এসেছে। টম ক্রুজের মতো বুর্জ খলিফার মাথায় শাহরুখকে দেখা গেলেও অবাক হওয়ান কিছু নেই। তবে দৃশ্যটি সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল