সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

বায়োএনটেকের সঙ্গে করোনা টিকার চুক্তিতে চীনের হস্তক্ষেপের অভিযোগ

 প্রকাশিত: ২১:৫৭, ৪ জুন ২০২১

বায়োএনটেকের সঙ্গে করোনা টিকার চুক্তিতে চীনের হস্তক্ষেপের অভিযোগ

জার্মান ওষুধ কোম্পানি বায়োএনটেকের সঙ্গে করোনা টিকার চুক্তিতে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলেছে তাইওয়ান।  

তাইওয়ান প্রেসিডেন্ট তসাই ইং-ওয়েন বলেন, জার্মান প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু চীনের হস্তক্ষেপের কারণে আমরা এখনও চুক্তিতে স্বাক্ষর করতে পারিনি।  

এই প্রথম তাইওয়ান সরাসরি বেইজিংয়ের বিরুদ্ধে বায়োএনটেকের সাথে চুক্তি বন্ধ করার অভিযোগ এনেছে।

বেইজিং তাইওয়ানের ওপর পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে, যা চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। সেখানে প্রায় ২৪ মিলিয়ন মানুষের বসবাস। যদিও সাত দশকেরও বেশি সময় ধরে উভয় পক্ষ পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে।  

এ বিষয়ে জার্মান সংস্থাটি বলেছে, আমরা সাধারণত ভ্যাকসিন ডোজ প্রদানের সম্ভাব্য বা চলমান আলোচনা সম্পর্কে মন্তব্য করি না।

অনলাইন নিউজ পোর্টাল