বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

আন্তর্জাতিক

পাকিস্তানে সামাজিক মাধ্যমে রাসূল অবমাননা: তিনজনের ফাঁসির আদেশ

 প্রকাশিত: ১৪:২৮, ৯ জানুয়ারি ২০২১

পাকিস্তানে সামাজিক মাধ্যমে রাসূল অবমাননা: তিনজনের ফাঁসির আদেশ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সামাজিক মাধ্যমে ইসলামের বিরুদ্ধে ধৃষ্ঠতাপূর্ণ কন্টেন্ট প্রচার সংক্রান্ত মামলায় তিন আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাসবিরোধী একটি আদালত।

আদালত অবমাননার দায়ে অপর একজন আসামিকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রায় ঘোষণা করে সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান বলেছেন, তিন আসামি আবদুল ওয়াহেদ, রানা নোমান রাফাকাত ও নাসির আহমেদের বিরুদ্ধে রাসূল অবমাননার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে।

আদালত আসামীদের মৃত্যুদণ্ড এবং তাদের প্রত্যেককে ১ লাখ রুপি জরিমানা করেছে। আর ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত অধ্যাপক আনোয়ার আহমেদকে ১০ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ রুপি জরিমানা করেছে। মামলায় অন্য চার পলাতক আসামির জামিন-অযোগ্য স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

 

অনলাইন নিউজ পোর্টাল