শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা

 প্রকাশিত: ০৯:১৪, ৭ অক্টোবর ২০২১

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা

আজ বৃহস্পতিবার ভোরে পাকিস্তানের  বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে  । এতে তাৎক্ষণিকভাবে ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। খবর  দ্যা ডনের

 এদিকে উদ্ধারকর্মীরা বহু হতাহতের আশঙ্কা করছেন। বৃহস্পতিবার ভোর ৪ টা ১ মিনিটে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এই ভূমিকম্প হয়। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২০ জন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পের পর আতঙ্কে কোয়েটার অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। পাকিস্তানের সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের সময় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন। এ সময় বাড়িঘর ভেঙে পড়ার কারণে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে।

ভূমিকম্পে কমপক্ষে আরও ৩ শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চলছে।

কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ভূমিকম্পের কারণে বেলুচিস্তানের হারনাই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বে অবস্থিত হারনাই। অঞ্চলটিতে বিপুল সংখ্যক কয়লা খনি রয়েছে।

তবে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান, পরিস্থিতি মোকাবিলা ও হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে জরুরি সেবা দল কাজ করছে।

অনলাইন নিউজ পোর্টাল