সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

রাজনীতি

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো

 প্রকাশিত: ০৬:১৪, ৬ সেপ্টেম্বর ২০২১

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো

ভারতের নয়াদিল্লির হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান জানান, তিনি এখন ভালো আছেন। ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। হাঁটাহাটি করানো হচ্ছে, ব্যায়াম করানো হচ্ছে।
তিনি আরো বলেন, দিল্লি নেওয়ার পর উনাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল, গত শনিবার সকালেই কেবিনে স্থানান্তর করা হয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো টেষ্টও করানো হয়েছে। ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ কার্ডিওলজি ও নিউরোলজির সমস্যায় ভুগছেন। তিনি মাইল্ড স্ট্রোকও করেছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল