রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

স্বাস্থ্য

ঢাকার ৪৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

 প্রকাশিত: ০৮:৪৪, ১৩ অক্টোবর ২০২০

ঢাকার ৪৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

রাজধানী ঢাকার ৪৫ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত বলে এক গবেষণায় উঠে এসেছে। এন্টিবডি পরীক্ষায় এই ফল পাওয়া গেছে।

সোমবার বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে দেশে করোনা পরিস্থিতি জিন রূপান্তর নিয়ে গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে এই গবেষণা করে।

গবেষণার জন্য রাজধানী ঢাকার উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ড বেছে নেওয়া হয়। প্রতিটি ওয়ার্ডের মধ্যে একটি মহল্লা বাছাই করে ১২০টি বাড়ি এই জরিপে নেওয়া হয়। জরিপ চলে জুন থেকে আগস্ট পর্যন্ত।

গবেষণার তথ্য প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, এন্টিবডি পরীক্ষায় পাওয়া গেছে ঢাকার ৪৫ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার বস্তিগুলোতে আক্রান্ত হয়েছেন ৭৪ শতাংশ মানুষ।

 

অনলাইন নিউজ পোর্টাল