রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

ঢাকার প্রবেশপথগুলিতে পুলিশের কড়া পাহারা

 প্রকাশিত: ১০:৩১, ২০ মে ২০২০

ঢাকার প্রবেশপথগুলিতে পুলিশের কড়া পাহারা

গতকাল মঙ্গলবার থেকে করোনাভাইরাসের সংক্রমণ  কমাতে থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢাকা থেকে বাইরে যেতে এবং ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।  ঢাকার প্রবেশপথগুলিতে কড়া পাহারা বসিয়েছে পুলিশ। যারা সকালের দিকে এই কড়াকড়ির আগে বিভিন্ন ঘাটে পৌঁছে গেছেন, তাদেরও ফিরিয়ে আনা হচ্ছে। ঈদ পর্যন্ত এই অবস্থা বলবৎ থাকবে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম  বলেন, করোনার সংক্রমণ রোধে পুলিশ এ ব্যবস্থা নিয়েছে। এর আগে ঢাকাবাসীকে অনুরোধ করা হয়েছিল যে তাঁরা যেন এই শহর ছেড়ে না যান। কিন্তু দেখা গেছে, তারপরও মানুষ দলে দলে শহর ছাড়ছেন। এ জন্য শহরের প্রবেশমুখে পাহারা বসানো হয়েছে।
বিজ্ঞাপন

গতকাল সকালে রাজধানীর গাবতলীসংলগ্ন আমিনবাজার সেতুর কাছে দেখা গেছে, পুলিশ আমিনবাজার সেতু হয়ে ঢাকার বাইরে যেতে বা ঢুকতে দিচ্ছে না। আমিনবাজার সেতুতে ওঠার আগে গাবতলী পুলিশ ফাঁড়ির সামনে নিরাপত্তাচৌকি (চেকপোস্ট) বসিয়ে ঢাকার বাইরে যাওয়া ও ঢাকায় প্রবেশ করা লোকজনকে ঠেকানো হচ্ছে।

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানালেন, ঈদ উদ্‌যাপন করতে কাউকেই ঢাকার বাইরে যেতে এবং ঢুকতে দেওয়া হবে না। তবে জরুরি সেবায় যুক্ত ব্যক্তি বা পণ্যবাহী পরিবহন চলাচলে কোনো বাধা নেই। পুলিশের এই কড়াকড়ির আগে সকালের দিকে বেশ কিছু লোক ঢাকা ছেড়ে চলে যান।

অনলাইন নিউজ পোর্টাল