সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

কাবুলে দফায় দফায় রকেট হামলা, নিহত ৮

 প্রকাশিত: ১৮:২৮, ২১ নভেম্বর ২০২০

কাবুলে দফায় দফায় রকেট হামলা, নিহত ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে দফায় দফায় রকেট হামলার ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাবুলের একাধিক স্থানে এই হামলার ঘটনা ঘটে বলে আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এক বিবৃতিতে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শক্তিশালী বিস্ফোরণে আট জনের মৃত্যু ছাড়াও অন্তত ২১ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কাবুল পুলিশের তথ্যানুসারে এখন পর্যন্ত মোট ১৪টি রকেট হামলার খবর জানা গেছে।

বিভিন্ন রাস্তা-ঘাট রক্তে ছেয়ে গেছে। সেসব স্থানে হামলা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপের চিত্র। শহরজুড়ে চুলচেরা অভিযান শুরু করেছে বিশেষ বাহিনী। যোগ দিয়েছে সেনা সদস্যরাও।

এদিকে খায়ের খানা এলাকায় প্রকট বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীরা আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে থাকে। সিরিজ বোমা হামলার দায়ভার এখনো কোন গোষ্ঠী স্বীকার করেনি।

অনলাইন নিউজ পোর্টাল