বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জন

 প্রকাশিত: ১৫:২৯, ১৭ মে ২০২১

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জন

টানা অষ্টম দিনের মতো গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তাদের হামলায় রোববার একদিনেই সর্বোচ্চ ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মধ্যে ১৬ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। এ নিয়ে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১ হাজার ২৩০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে গাজায় নতুন নতুন স্থানে হামলা শুরু করেছে। এই শত্রুতার দ্রুত অবসান হবে না বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির কয়েক ঘণ্টা পর ফের হামলা চালাল ইসরায়েল।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে গেল এক সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানকে লক্ষ্য করে কমপক্ষে ৩ হাজার রকেট ছুড়েছে হামাস। হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ১০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। তার মধ্যে ২ জন শিশু রয়েছে।

স্থানীয় সময় সোমবারও দক্ষিণ ইসরায়েলের দক্ষিণ অংশকে লক্ষ্য করে রকেট ছুড়ে হামাস। আর এদিন গাজা সিটির বিভিন্ন স্থানে ৫৫ বার বিমান হামলা চালায় ইসরায়েল। এপি’র সাংবাদিকদের মতে যা ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি ভয়াবহ। এই হামলায় পুরো গাজা শহর উত্তর থেকে দক্ষিণে কেঁপে ওঠে।

অনলাইন নিউজ পোর্টাল