শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

আশুলিয়া প্রেসক্লাবের সামনে পরপর দু`টি ককটেল বিস্ফোরণে

 প্রকাশিত: ২২:০০, ২৭ সেপ্টেম্বর ২০২০

আশুলিয়া প্রেসক্লাবের সামনে পরপর দু`টি ককটেল বিস্ফোরণে

রাত সোয়া ৮টার দিকে সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সামনে পরপর দু'টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী এটিএন নিউজের সাভার প্রতিবেদক ও আশুলিয়া প্রেসক্লাবের সদস্য জাহিদ হাসান সাকিল বাংলানিউজকে জানান, তারা প্রেসক্লাবের ভেতরে ছিলেন। এসময় প্রেসক্লাবের সামনে পর পর দু’বার বিকট শব্দ হয়। পরে প্রেসক্লাবের সদস্যরা বাইরে এসে দেখেন যে ককটেলের স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে আছে৷ একটি ককটেল বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়ের গাড়ির নিচে এবং অপরটি রাস্তায় বিস্ফোরিত হয়।  

আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লাইজু আহমেদ বাংলানিউজকে বলেন, বিস্ফোরণের পর আমরা খবর দিলে পুলিশ এসে বিষয়টি তদন্ত শুরু করে৷ ঘটনাটি যে বা যারাই ঘটিয়ে থাকুক না কেন, দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। পরিদর্শন শেষে বিস্তারিত জানানো হবে।  

অনলাইন নিউজ পোর্টাল