শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

জাতীয়

আরো ৩০ লাখ মডার্নার টিকা আসছে আজ

 প্রকাশিত: ১০:২৫, ১৯ জুলাই ২০২১

আরো ৩০ লাখ মডার্নার টিকা আসছে আজ

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কোভ্যাক্সের আওতায় আজ যুক্তরাষ্ট্র থেকে মডার্নার আরো ৩০ লাখ ডোজ টিকা আজ দেশে আসছে। সোমবার সন্ধ্যায় টিকাগুলো ঢাকায় পৌঁছাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

গত শনিবার রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় জানান, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা সোমবার (১৯ জুলাই) ঢাকায় পৌঁছাবে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে টিকা সরবরাহ বাড়াতে অঙ্গীকারবদ্ধ।

এর আগে, চলতি মাসের শুরুতে প্রথম যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়।

অনলাইন নিউজ পোর্টাল