বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

আন্তর্জাতিক

আমেরিকায় স্কুল খোলার পর আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের করোনা সংক্রম

 প্রকাশিত: ১১:২১, ৯ সেপ্টেম্বর ২০২১

আমেরিকায় স্কুল খোলার পর আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের করোনা সংক্রম

গত দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে এই করোনা ভাইরাস টি ছড়িয়ে আছে। এর ছোবলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব পরাশক্তি আমেরিকা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৫৮৭ জন এবং মারা গেছে ছয় লাখ ৭১ হাজার ১৮৩ জন।

 তবে, প্রতিকারের দিক থেকেও অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে আমেরিকা। টিকাকরণের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের চেষ্টা করছে দেশটির সরকার । ইতোমধ্যে সেই চেষ্টার ফলও পেয়েছে তারা। ব্যাপকহারে টিকাকরণের পর দেশটিতে উল্লেখযোগ্য হারে কমে এসেছিল করোনাভাইরাস সংক্রমণ। এরপর দেশটিতে খুলে দেওয়া হয়েছে স্কুল।

 কিন্তু স্কুল খোলার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি। জানা গেছে, সে দেশের শিশুরা ব্যাপক হারে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে।
এদিকে গত ২ সেপ্টেম্বর আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের এক সপ্তাহে দেশটিতে প্রায় দুই লাখ ৫২ হাজার শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু করোনায় আক্রান্ত হচ্ছে।

এদিকে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমানে শিশুদের মধ্যে করোনায় মৃত্যু এবং গুরুতর অসুস্থতার হার ‘অস্বাভাবিক’। সংস্থাগুলো এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছে।

অনলাইন নিউজ পোর্টাল