রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

পর্যটন

প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে : হাসান আরিফ

 প্রকাশিত: ১৭:৫৮, ১৪ নভেম্বর ২০২৪

প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে : হাসান আরিফ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, প্রকৃতিকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না করে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। 

হাসান আরিফ আজ সকালে রাজধানীর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা ও ফাতেমা রহিম ভীনা। 

হাসান আরিফ বৈষম্যবিরোধী ছাত্র - গণঅভ্যূত্থানে শহিদদের আত্মত্যাগকে অর্থবহ করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সরকারী কর্মকতাদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, অপার সৌন্দর্যের অনুপম লীলাভূমি বাংলাদেশের প্রতিটি অঞ্চল আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। পর্যটনের বিকাশে স্থানীয় ঐতিহ্য ও বৈচিত্র্যকে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।