রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

পর্যটন

দুই বছর পর পর্যটকদের জন্য খুলছে মিয়ানমারের সীমান্ত

 প্রকাশিত: ১১:২৫, ১৩ মে ২০২২

দুই বছর পর পর্যটকদের জন্য খুলছে মিয়ানমারের সীমান্ত

মিয়ানমারের জান্তা দুই বছরেরও বেশি সময় বন্ধ রাখার পর পুনরায় পর্যটকদের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিচ্ছে।

মিয়ানমার করোনাভাইরাস মহামারীর শুরুতে সংক্রমণ রোধ করার লক্ষ্যে ২০২০ সালের মার্চ মাসে সীমান্ত বন্ধ করে দিয়েছিল। খবর এএফপি’র।

সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার দেশটি আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানিয়েছে, "পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে পর্যটন ই-ভিসার জন্য আবেদনের অনুমতি দেওয়া হবে এবং ১৫ মে ২০২২ থেকে আবেদন গ্রহণ করা হবে।"  

অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো সতর্ক করেছে যে, পর্যটকরা মিয়ানমার ভ্রমন করলে তাদের পরিশোধ করা ডলার খনি, ব্যাংক, পেট্রোলিয়াম, কৃষি এবং পর্যটন সহ অর্থনীতির অনেক খাত থেকে সেনাবাহিনীর কোষাগারে জমা হবে।"

অ্যাক্টিভিস্ট গ্রুপ জাস্টিস ফর মিয়ানমার বলেছে, "বিদেশী পর্যটকরা যদি মিয়ানমার সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের মালিকানাধীন হোটেল ও পরিবহন এড়িয়ে চলে, তবুও তারা ভিসা ফি, বীমা ও ট্যাক্সের মাধ্যমে জান্তাকে অর্থায়ন করবে।"