সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

খেলা

পিএসএল ড্রাফটে গেইল-রশিদ-স্টেইনদের সঙ্গে মোস্তাফিজ

 প্রকাশিত: ১০:৪৮, ৬ জানুয়ারি ২০২১

পিএসএল ড্রাফটে গেইল-রশিদ-স্টেইনদের সঙ্গে মোস্তাফিজ

পিএসএল-২০২১ এর প্লেয়ার ড্রাফটের প্লাটিনাম শ্রেণিতে থাকা ২৫ জন্য ক্রিকেটারকে আগামী ১০ জানুয়ারি পাকিস্তানের লাহোরে নিলামে তোলা হবে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমনটাই জানিয়েছে।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এবারের প্লাটিনাম ক্যাটাগরিতে গেইল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো, কার্লোস ব্র্যাথওয়েট, লেন্ডল সিমন্স এবং এভিন লুইস। এই তিনজনেরই আগে পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে।

প্লাটিনাম শ্রেণির ড্রাফটে দক্ষিণ আফ্রিকা থেকে আছেন মরনে মরকেল এবং র‍্যাসি ভ্যান ডার ডুসেন। দুজনই এখনো পিএসএলে অভিষেকের অপেক্ষায় আছেন। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, কলিন ইনগ্রাম, রাইলি রুশো এবং ডেন স্টেইনও আছেন তালিকায়। শেষের তিনজনের অবশ্য পিএসএলের অভিজ্ঞতা আছে।

এদিকে ইংল্যান্ডের ডেভিড মালান, অ্যালেক্স হেলস এবারো থাকছেন ড্রাফটে। দুজনেই গত আসরের শিরোপাজয়ী কিংসের হয়ে খেলেছেন। এছাড়া ড্রাফটে থাকা মঈন আলী, ক্রিস জর্ডান এবং টম ব্যান্টনও এর আগে পিএসএলে খেলেছেন। আফগানিস্তান থেকে রশিদ খান ছাড়াও আছেন মুজিব-উর-রহমান এবং মোহাম্মদ নবী। শ্রীলঙ্কার থিসারা পেরেরা এবং ইসুরু উদানা।

অনলাইন নিউজ পোর্টাল