মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

খেলা

হামজার বাংলাদেশকে নিয়ে সতর্ক সিঙ্গাপুর, কোচ জানালেন সমীহের কথা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:২১, ৯ জুন ২০২৫

হামজার বাংলাদেশকে নিয়ে সতর্ক সিঙ্গাপুর, কোচ জানালেন সমীহের কথা

বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুর কোচ – সামনে হাইভোল্টেজ ম্যাচ!

শেষ পাঁচ ম্যাচে তিনটি হার নিয়ে বাংলাদেশে এসেছে সিঙ্গাপুর জাতীয় দল। অবস্থান খুব একটা সুবিধাজনক না হলেও বাংলাদেশের মাটিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফিরতে চায় তারা। তবে সহজ প্রতিপক্ষ ভাবতে নারাজ সিঙ্গাপুরের কোচ সুতোমু ওগুরা—বাংলাদেশকে সমীহ জানিয়ে সতর্কতার বার্তা দিয়েছেন তিনি।

আজ রাজধানীর একটি হোটেলে ম্যাচ-পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি দেখে বিস্মিত হন সিঙ্গাপুর কোচ। বলেন,
"এখানে এত সাংবাদিক দেখে আমি সত্যিই অবাক। বোঝা যাচ্ছে, এই ম্যাচ ঘিরে মানুষের আগ্রহ কতটা বেশি।"

বাংলাদেশ দল নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেন সুতোমু ওগুরা।
"হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের এই দলটা ভালো। সে কারণে আমাদেরও ভালোভাবে প্রস্তুতি নিতে হয়েছে। আমি বিশ্বাস করি, দারুণ একটি ম্যাচ হবে কাল।"

দলের ডিফেন্ডার আমিরুল আদলি সংবাদ সম্মেলনে বলেন,
"বাংলাদেশ শক্তিশালী একটি দল। আমরা চেষ্টা করব ভালো ফুটবল খেলার, আশা করি ম্যাচটি উপভোগ্য হবে।"

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মুখোমুখি লড়াই খুব বেশি হয়নি। এখন পর্যন্ত দুই দলের মধ্যে দুইবার দেখা হয়েছে—একবার ড্র ও একবার বাংলাদেশ হেরেছে। সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল লাল-সবুজের দল। তবে অতীত নিয়ে ভাবতে রাজি নন সিঙ্গাপুর কোচ,
"আগের ম্যাচ সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। আমরা এখন শুধু আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি। এটা আমাদের জন্য কঠিন এক লড়াই হবে। আমরা প্রস্তুত।"

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত ও হংকং। প্রথম রাউন্ডে বাংলাদেশ ড্র করেছিল ভারতের বিপক্ষে, আর সিঙ্গাপুর ড্র করেছে হংকংয়ের সঙ্গে। ফলে চার দলেরই পয়েন্ট এখন এক করে।

আগামীকাল (১০ জুন) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। গ্রুপসেরা হওয়ার দৌড়ে এগিয়ে যেতে এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই।