রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

খেলা

রোনালদোর দৃষ্টিনন্দন গোল, টানা দুই ম্যাচে করলেন জোড়া গোল

 প্রকাশিত: ১২:১৩, ১৩ এপ্রিল ২০২৫

রোনালদোর দৃষ্টিনন্দন গোল, টানা দুই ম্যাচে করলেন জোড়া গোল

গোলের পর ক্রিস্তিয়ানো রোনালদোর উদযাপন।

পিছিয়ে পড়া দলকে দ্বিতীয়ার্ধের শুরুতে পথ দেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। খানিক পর আরেকটি চমৎকার গোলে ব্যবধানও গড়ে দিলেন তিনি। দলের সেরা তারকার কাঁধে চড়ে আল রিয়াদকে হারিয়ে দিল আল নাস্‌র।

সৌদি প্রো লিগে শনিবারের ম্যাচটি ২-১ গোলে জিতেছে আল নাস্‌র।

টানা দুই ম্যাচে দুটি করে গোল করলেন রোনালদো। গত সপ্তাহে তার নৈপুণ্যে আল হিলালের মাঠে ৩-১ গোলের জয় পায় আল নাস্‌র।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফায়েজ সেলেমানির গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আল নাস্‌র। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়াতে একেবারেই সময় নেয়নি তারা।

স্বাগতিকদের দুটি গোলেই জড়িয়ে আরেক তারকা সাদিও মানের নাম।

সেনেগালের এই ফরোয়ার্ডের ৫৬তম মিনিটে গোলমুখে বাড়ানো বল দারুণ এক টোকায় ফাঁকা জালে পাঠান রোনালদো।

আট মিনিট পর বাইলাইন থেকে মানের করা কাটব্যাক ক্লিয়ার করার চেষ্টা করেন রিয়াদের এক খেলোয়াড়; কিন্তু বলে চলে যায় বক্সের মুখে রোনালদোর পায়ে। বুলেট গতির ভলিতে ঠিকানা খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

লিগে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন ৪০ বছর বয়সী রোনালদো।

এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭২টি। হাজার গোলের স্বপ্নের মাইলফলক ছোঁয়ার দিকেও তিনি এগিয়ে গেলেন আরও দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩৩টি।

২৭ রাউন্ড শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাস্‌র। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল হিলাল।

৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল ইত্তিহাদ।