সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

খেলা

আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া সেই ব্রাজিলই চ্যাম্পিয়ন

 প্রকাশিত: ১১:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া সেই ব্রাজিলই চ্যাম্পিয়ন

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। এমন বাজে শুরুর পর সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকা থেকে ব্রাজিলের নাম অনেকেই বাদ দিয়েছিল।

আর আর্জেন্টিনাকেই ভাবা হচ্ছিল সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে।  

কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনাকেই পেছনে ফেলে দিল ব্রাজিল। শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে তারা জিতে নিল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা।  

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল ১০ করে। ফলে শেষ ম্যাচ দিয়েই শিরোপা নির্ধারণ হয়।  

দুই দলের পয়েন্ট সমান হওয়ায় গোল ব্যবধান হয়ে দাঁড়ায় শিরোপা নির্ধারক। চিলিকে হারিয়ে ৩ পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি গোল ব্যবধানে (+৪) এগিয়ে যায় ব্রাজিল।  

একই রাতে আর্জেন্টিনাকে জিততে হতো ৪-০ গোল। কিন্তু সেটি হওয়া তো দূরের কথা, উল্টো তারা হেরেছে ৩-২ গোলে। আর তাতেই ব্রাজিলের শিরোপা জইয় নিশ্চিত হয়ে যায়।  

এ নিয়ে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে ১৩তম বারের মতো লাতিন অঞ্চলের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা জিতলো ব্রাজিল।