সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

খেলা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম’

 প্রকাশিত: ১৮:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম’

পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শনিবার এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।”

ওই প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপণের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়াম কখনও ঢাকা স্টেডিয়াম, কখনও ঢাকা জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত ছিল। অনেক ইতিহাসের সাক্ষী এই স্টেডিয়ামকে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামকরণের প্রস্তাবনা দেওয়া হয় এবং ১৯৯৮ সালে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।