সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

খেলা

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ঘিরে উত্তেজনা, ২৫০০ পুলিশ মোতায়েন

 প্রকাশিত: ১৫:২৫, ৫ অক্টোবর ২০২৪

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ঘিরে উত্তেজনা, ২৫০০ পুলিশ মোতায়েন

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ঘিরে হিন্দু মহাসভাসহ বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল করে। এর আগে তারা ম্যাচটি বাতিল করে দেওয়ারও হুমকি দেয়।

কিন্তু এতে শক্ত অবস্থানে রয়েছে বিসিসিআই। যারই উদ্যোগ হিসেবে আগামী সোমবার পর্যন্ত বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করেছে সেখানকার প্রশাসন। সঙ্গে নিয়োগ দিয়েছে প্রায় ২ হাজার ৫০০’র বেশি পুলিশ।

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এই খবর জানায়। জানা যায় আওয়ামী লীগ সরকার বিদায়ের পর বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ এনে প্রথম টি-টোয়েন্টি বাতিলের হুমকি দেয় হিন্দু মহাসভা। তারা ধর্মঘটেরও ডাক দিয়েছিল। কিন্তু এতে লাভ হয়নি। উল্টো নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে সেখানকার প্রশাসন।

ইতোমধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে দুটি হোটেলে খেলোয়াড়রা রয়েছেন সেগুলোকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। এই ব্যাপারে গোয়ালিয়র জোনের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা বলেন, ‘ম্যাচের দিন পুলিশ সদস্যরা বেলা ২টা থেকে রাস্তায় অবস্থান করবে। ম্যাচ শেষ হওয়ার পর দর্শকেরা বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। নিষেধাজ্ঞা জারির পর নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও চোখ রাখছি। ’