শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

ইসলাম

মাথা ব্যাণ্ডেজ থাকা অবস্থায় কিভাবে ফরজ গোসল করবো?

 প্রকাশিত: ০৭:৫৭, ১৩ জানুয়ারি ২০২৫

মাথা ব্যাণ্ডেজ থাকা অবস্থায় কিভাবে ফরজ গোসল করবো?

প্রশ্ন: গত কয়েক সপ্তাহ আগে মোটরসাইকেল এক্সিডেন্টে আমি মাথায় প্রচণ্ড আঘাত পাই। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর আমি এখন মোটামুটি সুস্থ। তবে ডাক্তার আমার মাথার ব্যান্ডেজ খুলতে এবং তাতে পানি লাগাতে নিষেধ করে দিয়েছে। এমতাবস্থায় আমার গোসল ফরয হয়েছে। এখন আমি কীভাবে পবিত্রতা অর্জন করব?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে পবিত্রতা অর্জনের জন্য আপনাকে গোসল করতে হবে। এক্ষেত্রে আপনি ব্যান্ডেজের অংশ ছাড়া পুরো শরীর পানি দ্বারা ধুয়ে নেবেন। আর ব্যান্ডেজের আশপাশে যতটুকু পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব, ততটুকু পানি দ্বারা ধুতে হবে। ব্যান্ডেজ ও এর আশেপাশের যতটুকু ধোয়া সম্ভব হবে না, তা ভেজা হাত দ্বারা মাসেহ করে নেবেন।

* >بدائع الصنائع< ১/১৭৭ : ولو كان ببعض أعضاء الجنب جراحة أو جدري، فإن كان الغالب هو الصحيح غسل الصحيح، وربط على السقيم الجبائر، ومسح عليها.

—শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ১/৪২২; ফাতাওয়া খানিয়া ১/৫৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৯; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১২৯; আদ্দুররুল মুখতার ১/২৫৭

আলকাউসার