বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

ইসলাম

নামাজের সাহু সেজদার মাসায়েল

 প্রকাশিত: ১৪:৪৪, ১৮ মার্চ ২০২২

নামাজের সাহু সেজদার মাসায়েল

প্রশ্ন ১২০২: অনেককেই বলতে শুনেছি যে, ইমাম সাহেব যদি ফরয নামাযে প্রথম বৈঠকের কথা ভুলে গিয়ে দাঁড়িয়ে যান, এরপর মুকতাদিগণ লোকমা দেওয়ার কারণে পুনরায় কিয়াম থেকে বৈঠকের দিকে ফিরে আসেন তাহলে পরবর্তী সময়ে সেজদা সাহু করলেও নামায আদায় হবে না। বরং নতুন করে ওই নামায পড়তে হবে। তাদের এ কথা কি সঠিক?  জানিয়ে বাধিত করবেন।

উত্তর: প্রশ্নোক্ত বক্তব্যটি ঠিক না। প্রথম বৈঠকের কথা ভুলে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর আবার তাশাহহুদের জন্য বসে গেলে বিশুদ্ধ মত অনুযায়ী নামায ফাসেদ হয় না। প্রকাশ থাকে যে, প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে নিয়ম হল, তাশাহহুদের জন্য পুনরায় ফিরে আসবে না। বরং স্বাভাবিকভাবে নামায পড়বে এবং শেষে সেজদা সাহুর মাধ্যমে নামায শেষ করবে। অবশ্য দাঁড়ানোর কাছাকাছি না পৌঁছলে সে ক্ষেত্রে বসে যাবে। এ ক্ষেত্রে নামায শেষে সেজদা সাহু আদায় করতে হবে না।

-ইলাউস সুনান ৭/১৭২, তাবয়ীনুল হাকায়েক ১/১৯৬, ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭, আলবাহরুর রায়েক ২/১০২, আদ্দুররুল মুখতার ২/৮৩