মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইসলাম

উম্মাহর প্রথম খলীফা হযরত আবু বকর (রাঃ)

 প্রকাশিত: ০৯:৪৫, ৭ আগস্ট ২০২১

উম্মাহর প্রথম খলীফা হযরত আবু বকর (রাঃ)

আবু বকর (রা) যিনি ছিলেন ত্যাগে, জ্ঞানে ও গুণে এক মহান ব্যক্তিত্ব। যার অবদান ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে এবং থাকবে যুগ যুগ। তিনি ২৭ অক্টোবর ৫৭৩ খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন। তিনি ইসলামের প্রথম খলিফা। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি অগাধ বিশ্বাসের জন্য তাকে সিদ্দীক উপাধিতে ভূষিত করা হয়। মিরাজের ঘটনায় প্রেক্ষিতেও তাকে সিদ্দীক বলা হয় 

হযরত আবু বকর (রাঃ) এর ব্যক্তিগত নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু তিনি ছেলের নাম  বকর থেকে আবু বকর (বকরের পিতা) নামে পরিচিতি লাভ করেন। তাঁর পিতার নাম ছিল আবু কোহাফা এবং তাঁর মায়ের নাম ছিল উম্মুল খাইর সালমা। তিনি মহানবী (সাঃ) এর মক্কা থেকে মদীনা হিজরতের সময় তাঁর সাথী ছিলেন। তিনিই  হযরত মোহাম্মদ (সাঃ) এর একমাত্র সাহাবী, যিনি তাঁর সাথে সেই সফরে সাওর গুহায় আশ্রয় নিয়েছিলেন।

 বিদায় হজ্বের পরে, যখন মহানবী (সাঃ) খুব অসুস্থ হয়ে পড়েন,  তখন হযরত আবু বকর (রাঃ) কে নামাযে ইমামতী করার নির্দেশ দেন প্রিয় নবী। এ ঘটনার ইঙ্গিতে  হযরত মোহাম্মদ (সাঃ) এর ইন্তেকালের পর হযরত আবু বকর (রাঃ) প্রথম খলিফা নির্বাচিত হন। পরে বিভিন্ন সমস্যাপূর্ণ পরিস্থিতির সামাল দিতে হয় তাকে। তিনি দু’বছরের কিছু অধিককাল খিলাফতের মসনদে অধিষ্ঠিত ছিলেন।

ইসলাম পূর্ব জাহেলী যুগে খুব অল্প সংখ্যক মানুষ লেখা-পড়া জানতেন। এদের মধ্যে কিছু ব্যক্তি শিক্ষা-দীক্ষা ও আদব কায়দায় বিশেষভাবে পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন, তাদের অন্যতম হযরত আবু বকর সিদ্দিক্ব (রাদ্বিয়াল্লাহু আনহু)। তিনি কবিতা পাঠ ও  পশু চিকিৎসায় পারদর্শী ছিলেন। 

এক বর্ণিল জীবন শেষে রবের সান্নিধ্যে পাড়ি দেন তিনি। হযরত আবু বকর (রাঃ) খিলাফতের শেষ দিকে   অসুস্থ ছিলেন কিছুকাল, এরপর ৬৩৪ খৃস্টাব্দের ২৩ আগস্ট  পরলোকগমন করেন অন্তিম যাত্রায়। তিনি ছিলেন সেই দশ সুসংবাদদাতাদের মধ্যে  একজন যাঁদেরকে মহানবী (সাঃ) জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।  

অনলাইন নিউজ পোর্টাল