শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

মতামত

ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না: আন্দালিব রহমান পার্থ

 প্রকাশিত: ১০:৩১, ৩ অক্টোবর ২০২৫

ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না: আন্দালিব রহমান পার্থ

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী শিশির মুনির রোজাকে পূজার সঙ্গে তুলনা করেছেন। সে দিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেখানে তিনি ভোট চাইতে গিয়ে আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহকে নারাজ করে ভোট চাইতে গেলে ভোটও কাজে আসবে না, আল্লাহকেও পাবেন না।

 

শুক্রবার (৩ অক্টোবর) সকালে পার্থ ফেসবুকে এই পোস্ট করেন।

 

আন্দালিব রহমান পার্থ লিখেন- ‘ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।’

 

পার্থ আরও লিখেন- ‘প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।’

 

সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির। তিনি রোজার সঙ্গে পূজাকে তুলনা করেছেন অভিযোগ করে অনেকে এর সমালোচনা করছেন। এর মধ্যেই ব্যারিস্টার পার্থ সে দিকে ইঙ্গিত করে পোস্ট দিলেন।

 

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ২০০৮ সালের নির্বাচনে ভোলার একটি আসন থেকে বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন বিএনপির জোটসঙ্গী হিসেবে থাকলেও পরবর্তী সময়ে ঘোষণা দিতে জোট ত্যাগ করেন। তবে সম্প্রতি বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা আবার বেড়েছে। গুঞ্জন রয়েছে, ঢাকা-১৭ আসনটি এবারও পার্থের জন্য ছেড়ে দিতে পারে বিএনপি।