রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ফিচার

কারো চেহারা শনাক্ত করবে না ফেসবুক

 প্রকাশিত: ১০:৩২, ৪ নভেম্বর ২০২১

কারো চেহারা শনাক্ত করবে না ফেসবুক

ফেসবুক জানিয়েছে ফেসিয়াল রিকগনিশন টেমপ্লেট সম্পূর্ণ ডিলিট করে ফেলবে। এতে ব্যবহারকারীর ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে না। কিছুদিন ধরে ফেস আইডি সেটিংস নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছিল। এবার ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেসবুক। সম্প্রতি ফেসবুকের মূল কম্পানির নাম বদলে হয়েছে মেটা। প্রথম থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বদলও ঘটবে। যার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা দিল এটি। আজ থেকে ১০ বছর আগে এই ফেসিয়াল রিকগনিশন সেটিংস নিয়ে আসে ফেসবুক। প্রাইভেসিসংক্রান্ত নিরাপত্তাহীনতার কারণে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ফিচারকে।

এদিকে জানা যায় ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের পোস্ট করা ছবি, ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করা যায়। মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি বলেছেন, ‘প্রতিটি নতুন প্রযুক্তিই সুবিধা এবং উদ্বেগ উভয়ের সম্ভাবনা নিয়ে আসে। কিন্তু এই দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই আমাদের লক্ষ্য। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল হলেও বেশ কিছু বিশেষজ্ঞ এটির কিছু কুপ্রভাবের ওপর দীর্ঘদিন ধরেই আলোকপাত করে আসছেন, যেগুলোকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে চাই না

অনলাইন নিউজ পোর্টাল