রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

ইসলাম

এটা হাদীস নয়

 প্রকাশিত: ১১:৫৬, ৯ নভেম্বর ২০২২

এটা হাদীস নয়

কারো কারো মুখে শোনা যায় যে, তারা

ولدت في زمان الملك العادل نوشيروان

  (আমার জন্ম হয়েছে ন্যায়পরায়ণ শাসক নওশেরওঁয়ার যুগে) এই বাক্যটাকে হাদীস মনে করেন এবং এই কথাটাকে সঠিক মনে করেন অথচ এটা একটা ভিত্তিহীন বর্ণনা এবং যেমন মুহাদ্দিস ছনআনী প্রমুখ বলেছেন, এটা একটা মওযূ রেওয়ায়েত। এ প্রসঙ্গে হালীমী রাহ সুন্দর কথা বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ও মুশরিককে কীভাবে আদিল বলতে পারেন?

ইসলামের দৃষ্টিতে ন্যায়পরায়ণতা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহর হক ও বান্দার আদায় করা দুটোই এর জন্য অপরিহার্য। এ জন্য আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া এবং শরীয়তের বিধান অনুসারে প্রজাসাধারণের হক আদায় করা ছাড়া ন্যায়পরায়ণ উপাধী লাভ করার সুযোগ নেই।

আলমাকাসিদুল হাসানা, সাখাবী পৃ. ৪৫৪; আলমাসনূ মোল্লা আলী ক্বারী পৃ. ২০৪ কাশফুল খাফা আজলূনী ২/৩০৮