মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

ব্রেকিং

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা খুলছে মরিশাসের শ্রমবাজার, জেনিভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চি‌ঠি চেয়ারম্যান ও এমডি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ মিলবে, আশা মন্ত্রী মিলনের নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩ ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ায় ‘শিশু ধর্ষণ’: অভিযোগপত্র আমলে নিল আদালত শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যোগ দিয়েছে হুতিরা ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ১৫ জনের মৃত্যু

ইসলাম

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

 প্রকাশিত: ২০:০৬, ২৯ মার্চ ২০২১

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সোমবার সন্ধ্যা থেকে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে । স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ইবাদতের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা।

এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষরা আজ নফল রোজাও পালন করেছেন। মুসলমানদের বিশ্বাস, মহিমান্বিত এ রাতেই মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের ‘রিজিক’ নির্ধারণ করে থাকেন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সোমবার রাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- ওয়াজ মাহফিল, কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, হামদ, নাত, নফল ও তাহাজ্জুদের নামাজ এবং আখেরি মোনাজাত।

পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসল্লিদের এবাদত-বন্দেগির জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদ সারারাত খোলা রয়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল