মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

ব্রেকিং

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা খুলছে মরিশাসের শ্রমবাজার, জেনিভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চি‌ঠি চেয়ারম্যান ও এমডি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ মিলবে, আশা মন্ত্রী মিলনের নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩ ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ায় ‘শিশু ধর্ষণ’: অভিযোগপত্র আমলে নিল আদালত শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যোগ দিয়েছে হুতিরা ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ১৫ জনের মৃত্যু

ইসলাম

বৈমাত্রেয় বা আপন বোনের নাতনিকে বিয়ে করা কি বৈধ?

 প্রকাশিত: ১৫:৪০, ৭ এপ্রিল ২০২৬

বৈমাত্রেয় বা আপন বোনের নাতনিকে বিয়ে করা কি বৈধ?

প্রশ্ন:আমাদের এলাকার এক লোক তার বৈমাত্রেয় বোনের নাতনিকে বিবাহ করতে চাচ্ছে।

জানতে চাচ্ছি, বৈমাত্রেয় বোনের নাতনির সঙ্গে তার বিবাহ বন্ধন কি বৈধ? আরও জানতে চাচ্ছি, আপন ভাই-বোনের নাতনিকে বিবাহ করার বিধান এবং বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই-বোনের নাতনিকে বিবাহ করার বিধান কি এক, না ভিন্ন?

উত্তর:আপন ভাই-বোনের নাতনি যেমন মাহরাম, তেমনি বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই-বোনের নাতনিও মাহরাম। এদের হুকুমও আপন ভাই-বোনের নাতনির মতোই। তাদের কারও সাথেই বিবাহ বৈধ নয়। তাই আপনাদের এলাকার লোকটির জন্য তার বৈমাত্রেয় বোনের নাতনিকে বিবাহ করা কিছুতেই বৈধ হবে না। এ থেকে তার বিরত থাকা জরুরি।

* >الحاوي القدسي< ১/৩৬৯ : فالمحرمات للقرابة سبع، وهن: ... والأخوات الثلاث: لأب وأم، ولأب، ولأم، وبناتهن، وبنات الإخوة كذلك، وإن نزلن.

–কিতাবুল আছল ৪/৩৫৮; মারাতিবুল ইজমা, পৃ. ১২০; আলমুহীতুর রাযাবী ৩/৬; আলইখতিয়ার ৩/৪৪; তাফসীরে আবিস সাঊদ ২/১১৭; আদ্দুররুল মুখতার ৩/২৮-২৯

 

মাসিক আল- কাউসার