মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

ইসলাম

ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে আল্লাহর কাছে জবাবদিহি করা প্রসঙ্গে

 আপডেট: ১২:২৬, ১৩ মার্চ ২০২৩

ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে আল্লাহর কাছে জবাবদিহি করা প্রসঙ্গে

প্রশ্ন: সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে ইন্তেকাল করলে আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে?

উত্তর: মোবাইলের মাধ্যেমে সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার মানে হলো, আপনি ঐ সিম কোম্পানীর কাছ থেকে উক্ত টাকা ঋণ হিসেবে নিয়েছেন।

অন্যান্য ঋণ যেভাবে পরিশোধ করা আপনার দায়িত্ব ও কর্তব্য, তেমনি মোবাইল রিচার্জের ঋণও পরিশোধ করা আপনার কর্তব্য।

যদি তা আদায় না করে কেউ মৃত্যুবরণ করে, আত্মীয়-স্বজনদের উচিত সেই ঋণ পরিশোধ করে দেয়া।

যদি আপনার ইচ্ছে থাকার সত্বেও উক্ত ঋণ পরিশোধ করার আগেই মৃত্যুবরণ করে থাকেন, তাহলে আশা করা যায় যে, হয়তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ইচ্ছেকৃতভাবে পরিশোধ না করা বা পরিশোধ না করার ইচ্ছে থাকা অবস্থায় ইন্তেকাল করলে আল্লাহ তা’আলার কাছে এর জবাবদিহি করতে হবে।


তথ্যসুত্র: ১. সূরাতুন নিসা ৪৮; ২. তিরমিজি ১/২০৩; ৩. নাসাঈ ২/২০২; ৪. রদ্দুল মুহতার ২/৫৩৩; ৪. মাবছুত ৩/১২৪


والله اعلم بالصواب
উত্তর লিখনে
মুফতি বেলাল রহমানী

উস্তাজুল ইফতা– ইসলামিক রিসার্চ একাডেমি বাংলাদেশ, বসুমতি, ভাটারা, ঢাকা।