রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

৮ জুলাই হজ, ৯ জুলাই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা

 প্রকাশিত: ২৩:৩৯, ২৯ জুন ২০২২

৮ জুলাই হজ, ৯ জুলাই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা

চলতি বছর ২০২২ সালের পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই। আজ বুধবার সৌদি আরব এই ঘোষণা দিয়েছে। সৌদি আরবে এদিন জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়। সেই অনুসারে ১৪৪৩ সালের ৯ জিলহজ হচ্ছে ৮ জুলাই। সেদিন হজ পালিত হবে। এর পর দিন ৯ জুলাই শনিবার দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।    

আজ সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল ৩০ জুন থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। ৮ জুলাই শুক্রবার হজের মূল কার্যক্রম ‘ইয়াওমে আরাফা’ অনুষ্ঠিত হবে। আরবি বছর হিজরির ৯ জিলহজ হজের নির্ধারিত দিন। এদিন হজ পালন করতে যাওয়া সমস্ত মানুষ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হন।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলো ৯ জুলাই ঈদুল আজহা পালন করবে। সৌদি আরবসহ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও এই অঞ্চলের অন্য দেশগুলো ৯ জুলাই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা উদযাপন করবে। 

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল ৩০ জুন মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে। এই কমিটির বৈঠকের পর বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে। 

৩০ জুন বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ১০ জুলাই এই দেশে ঈদুল আজহা পালিত হবে। এদিন চাঁদ দেখা না গেলে ঈদুল আজহা উদযাপিত হবে ১১ জুলাই।