সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

আন্তর্জাতিক

নাগার্নো-কারাবাখে যৌথ নজরদারি চালাতে তুরস্ক ও রাশিয়ার চুক্তি

 প্রকাশিত: ২২:২০, ১ ডিসেম্বর ২০২০

নাগার্নো-কারাবাখে যৌথ নজরদারি চালাতে তুরস্ক ও রাশিয়ার চুক্তি

আর্মেনিয়ার সেনাবাহিনীর ছেড়ে যাওয়া আজারবাইজানি ভূখণ্ডে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় নজরদারি করতে একটি যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবে আঙ্কারা ও মস্কো এই চুক্তি সাক্ষর করে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া-আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সাক্ষরিত নাগার্নো-কারাবাখ শান্তিচুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে তুরস্ক ও রাশিয়ার যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। এখন যত দ্রুত সম্ভব এই পর্যবেক্ষণ কেন্দ্র চালু করার বিষয়ে কাজ চলছে।

বিবৃতিতে যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রযুক্তিগত বিভিন্ন দিক এবং এই পর্যবেক্ষণ কেন্দ্রের কার্যাবলী উল্লেখ করা হয়েছে। তবে তুরস্ক ও রাশিয়ার যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র কিভাবে কাজ করবে তা বিস্তারিত জানায়নি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এর আগে কর্মকর্তাদের দেয়া ঘোষণায় বলা হয়েছিল - এই যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র আজারবাইজানে প্রতিষ্ঠা করা হবে।

তাছাড়া এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছিলেন, নাগার্নো-কারাবাখসহ আজারবাইজানের বিভিন্ন এলাকায় রাশিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি তুরস্কের সামরিক বাহিনী শান্তি ও নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিতে পর্যবেক্ষণ ও তদারকির কাজ করবে। 

সূত্র : ডেইলি সাবাহ

অনলাইন নিউজ পোর্টাল