বুধবার ১৭ জুন ২০২৬, আষাঢ় ৩ ১৪৩৩

ব্রেকিং

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠাল দুদক পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা পবিত্র আশুরা ২৬ জুন সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা জাল ভিসায় ইতালিতে ৩ জন, বিমান কর্মকর্তা গ্রেপ্তার বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: উপদেষ্টা জাহেদ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ার ‘শিশু ধর্ষণ’ মামলার রায় বুধবার ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক

নারী ও শিশুকে জন্তু-জানোয়ারের সাথে তুলনা নেতানিয়াহুর

 প্রকাশিত: ১৯:১৪, ২৮ নভেম্বর ২০২০

নারী ও শিশুকে জন্তু-জানোয়ারের সাথে তুলনা নেতানিয়াহুর

মহিলারা নাকি জন্তু-জানোয়ার! তাই তাঁদের উপর অত্যাচার করা উচিত নয়। মহিলাদের বিরুদ্ধে হিংসা কমানোর বিষয়ে কথা বলতে গিয়ে এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন ইহুদিবাদী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সঙ্গে সঙ্গে তুমুল শোরগোল পড়ে যায়। সেই বিতর্ক চাপা দিতে গিয়ে প্রধানমন্ত্রীর সাফাই, তিনি এই তুলনা টানেননি। বরং মহিলাদের উপর অত্যাচার প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়েছিলেন। কিন্তু তাঁর গোটা বক্তব্যের একটা অংশ কেটে প্রচার করা হচ্ছে।

২৫ নভেম্বর ছিল ‘মহিলাদের বিরুদ্ধে হিংসা দূরীকরণের আন্তর্জাতিক দিবস’। সেই উপলক্ষেই ইজরায়েলের আইনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেন, “মহিলারা কোনও পশু নন যে তাঁদের উপর অত্যাচার করা যাবে। এখন তো পশুদের উপরেও অত্যাচার করা যায় না। পশুদের প্রতি আমাদের সমবেদনাও রয়েছে। সব মহিলাই পশু, সব শিশুও পশু। ইচ্ছেমতো তাদের গায়ে হাত তোলা যায় না। তাঁদের প্রত্যেকের অধিকার রয়েছে।”

 

ব্যস আর যান কোথায়! মুহুর্তের মধ্যে তাঁর এই মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁর এই মন্তব্যের তুমুল সমালোচনা শুরু হয়। দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে। কীভাবে জন্তু-জানোয়ারের (Animals) সঙ্গে মহিলাদের তুলনা করা যায়, তা নিয়েও প্রশ্ন উঠছে। বিতর্ক থামাতে তড়িঘড়ি পালটা বিবৃতি দেয় প্রধানমন্ত্রীর দপ্তর।

 

নেতানিয়াহুর সাফাই, “নারী সুরক্ষা নিয়ে কথা বলছিলাম। মহিলাদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদও করেছি। অথচ বক্তৃতার একটা অংশ তুলে ধরা হয়েছে। যেখানে মহিলাদের উপর অত্যাচার নিয়ে বলতে গিয়ে পশুর কথা টেনে এনেছিলাম। কিন্তু মহিলাদের সঙ্গে পশুদের তুলনা করিনি।

অনলাইন নিউজ পোর্টাল