শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে জেল ভেঙে পালানোর চেষ্টাকালে নিহত ১২৯

 আপডেট: ১৩:২৪, ৩ সেপ্টেম্বর ২০২৪

ডিআর কঙ্গোতে জেল ভেঙে পালানোর চেষ্টাকালে নিহত ১২৯

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সরকার জানিয়েছে, রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন।

রোববার রাতের এ ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে সরকার।

রোববার দুপুর রাত ২টার দিকে কারাগারটিতে থাকা বন্দিরা কারাগার ভেঙে পালানো চেষ্টা করেছিল। অন্য বন্দিরা রয়টার্সকে জানান, তারা ব্যাপক গুলির আওয়াজ ও বাইরে বন্দিদের হইচই শুনেছেন।

মঙ্গলবার ভোররাতে সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করা এক ভিডিও বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুক জানান, ঘটনার সময় কারাগারটির প্রশাসনিক ভবন, খাদ্য গুদাম ও হাসপাতালে আগুন ধরে গিয়েছিল। ১২৯ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৫৯ জন আহত হয়েছেন।

তিনি বলেন, “মাকালা কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর এই গণপ্রচেষ্টায় বহু প্রাণহানি ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।”

এর আগে এক কারা কর্মকর্তা জানান, কোনো বন্দি পালাতে পারেননি, যারাই পালানোর চেষ্টা করেছে নিহত হয়েছে। সরকার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করছে।